Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লার আ. লীগের মহানগর নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত

BN DESK
05 September 2026, 04:48 AM পড়তে ১ মিনিট
কুমিল্লার আ. লীগের মহানগর নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত

নিউজ ডেস্ক:  কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত ৬-এর বিচারক তামান্না ইয়াছমিনের আদেশে আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদারকে কারাগারে পাঠানো হয়েছে। 


শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। 

এর আগে, আজ ভোরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।


গ্রেপ্তারকৃত কবিরুল ইসলাম শিকদার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, কবিরুল ইসলাম শিকদারের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মইনুল ইসলাম বলেন, “আজ বিকেল ৩টার দিকে কবিরুল ইসলাম শিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লার আ. লীগের মহানগর নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত

B
BN DESK | 17 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার