Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লার কাবিলা বাজার এলাকা থেকে ভারতীয় আতশবাজি জব্দ

BN DESK
05 September 2026, 04:20 AM পড়তে ১ মিনিট
কুমিল্লার কাবিলা বাজার এলাকা থেকে ভারতীয় আতশবাজি জব্দ

নিউজ ডেস্ক:   ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কাবিলা বাজার এলাকা থেকে  অবৈধ ভাবে আমদানি করা বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ এ তথ্য জানান।


এর আগে বৃহস্পতিবার রাতে আতশবাজিগুলো জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তের নেতৃত্বে বিজিবি এবং র‌্যাব সদ্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকায় চালক বিহীন একটি ট্রাকে তল্লাশি করা হয়।

এ সময় ট্রাকের ভেতর থেকে ১৪ লাখ ১৫ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করা হয়। এসব বাজির বর্তমান বাজারমূল্য তিন কোটি ৮ লাখ ৮ হাজার টাকা। জব্দ মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।

এদিকে গত ১২ মার্চ ভোরে জেলার চৌদ্দগ্রাম সীমান্তবর্তী মিয়াবাজার এলাকা থেকে সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় ‘কিং কোবরা’ আতশবাজি জব্দ করেছে বিজিবি। ওই ঘটনায়ও বিজিবি কাউকে আটক করতে পারেনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লার কাবিলা বাজার এলাকা থেকে ভারতীয় আতশবাজি জব্দ

B
BN DESK | 14 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার