Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লার ধর্মসাগর দিঘি থেকে ৮ কেজির কোড়াল শিকার 

BN DESK
05 September 2026, 04:19 AM পড়তে ১ মিনিট
কুমিল্লার ধর্মসাগর দিঘি থেকে ৮ কেজির কোড়াল শিকার 

নিউজ ডেস্ক:    কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগর দিঘিতে ধরা পড়ছে সাগরের কোড়াল মাছ। গত কয়েকবছর যাবত সাগরের কোরালের চাষ হচ্ছে এই দিঘিতে । 

সম্প্রতি এই দিঘিতে মাছ শিকার শুরু হয়েছে। প্রতিদিনই জেলেদের জালে কোড়াল মাছ ধরা পরছে। স্থানীয়রা অনেকেই দিঘির পাড়ে এসে ভিড় জমাচ্ছেন এবং জালে আটক হওয়া এসব কোরাল মাছ কিনে নিয়ে যাচ্ছেন। 

মাছ শিকারের জন্য বগুড়া সোনাতলা এলাকা থেকে এসেছে সাত জনের একটি দল। এই দলে থাকা জেলে লিটন চন্দ্র দাস জানান,  গত কয়েকদিনে অন্তত ১৫ টি কোড়াল মাছ পাওয়া গেছে। এগুলোর গড় ওজন ৫-৮ কেজি। প্রতিকেজি কোড়াল বিক্রি হচ্ছে দেড় হাজার টাকা কেজি দরে। 

আরেক জেলে দুলাল মুন্সি জানান, শনিবার (৮ মার্চ) বিকেল ৩ টায় ধর্মসাগর দিঘিতে জাল ফেলেছেন। তাদের জালে ৩ টা কোড়াল ধরা পড়ে। যার মধ্য ২টা কোরাল বিক্রি করেছেন ১৭ হাজার টাকায়।  একটার ওজন ৬ কেজি, আরেকটির ওজন হয়েছে ৫ কেজি ৪শ গ্রাম। আরেকটি মাছ বিক্রির জন্য রয়ে গেছে। 


দিঘিতে সাগরের কোড়াল চাষে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। দীঘির পশ্চিমপাড়ের বাসিন্দা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মহিবুবুল হক ছোটন বলেন, “কোড়াল সাগরের মাছ। সুস্বাদু মাছ। এখন দিঘিতে চাষ হচ্ছে জেনে কিছুটা অবাক হলাম।” 


ধর্মসাগর দিঘিটি জেলা প্রশাসন ইজারা দেয়। বর্তমানে ইজারায় রয়েছেন ৪২ জন। তাদের একজন মো. তারেকুল ইসলাম। তিনি জানান, বছর দুয়েক আগে এক জেলের পরামর্শে নোয়াখালীর চর আলেকজান্ডার থেকে ৩০০ কোড়াল মাছের পোনা আনেন। তখন এগুলোর ওজন ছিলো ২০০-২৫০ গ্রাম। দুই বছর পর একেকটি কোড়ালের ওজন হয়েছে ৫-৮ কেজি। 

ইজারাদার তারেক আরো জানান, মূলত যেসব দিঘিতে পর্যাপ্ত ছোট মাছ আছে সেখানে কোড়াল চাষ করা সম্ভব। ছোট মাছ খেয়েই বড় হয় কোড়াল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লার ধর্মসাগর দিঘি থেকে ৮ কেজির কোড়াল শিকার 

B
BN DESK | 09 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার