Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লার মুরাদনগরের ঘটনায় অভিযুক্ত ফজর আলী গ্রেফতার

BN DESK
10 October 2025, 11:44 AM পড়তে ১ মিনিট
কুমিল্লার মুরাদনগরের ঘটনায় অভিযুক্ত ফজর আলী গ্রেফতার

মফস্বল ডেস্ক: কুমিল্লার মুরাদনগরে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ঘটনার পর শনিবার (২৮ জুন) অভিযুক্ত ফজর আলীকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী। রাতেই তাকে গ্রেফতার করা হয়। রবিবার (২৯ জুন) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

তিনি বলেন, ‘অভিযুক্ত ফজর আলী ছাড়াও এখন পর্যন্ত আমরা আরও ৪ জনকে গ্রেফতার করেছি। যারা ওই ঘটনাস্থলে গিয়ে ভিডিও করে নারীকে যৌন হয়রানি করেছিল। গ্রেফতাররা হলেন- মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা বাহেরচর গ্রামের আব্দুল হান্নানের ছেলে সুমন, জাফর আলীর ছেলে রমজান, মো. আলমের ছেলে মো. আরিফ ও মো. তালেম হোসেনের ছেলে মো. অনিক।’ পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, ‘মূল আসামি ফজর আলীকে রবিবার ভোর ৫টায় ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। বাকি যে ৪ আসামি আছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। সেটি হতে পারে ডিজিটাল নিরাপত্তা আইনে অথবা যৌন হয়রানির অভিযোগে।’এর আগে, গত বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে মুরাদনগর উপজেলার একটি গ্রামে নারীর ঘরের দরজা খুলে ধর্ষণের ঘটনার অভিযোগ করেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত ফজর আলী (৩৮) উপজেলার বাহেরচর পাচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে।

এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেছেন, তিনি গত ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন। এরপর থেকে অভিযুক্ত ফজর আলী তাকে দেখলেই উত্ত্যক্ত করতে থাকে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক ১১টার দিকে ফজর আলী কৌশলে তার ঘরের দরজা খুলে গলায় ছুরি ধরে ধর্ষণ করে। পরে চিনে ফেলায় কাউকে বললে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লার মুরাদনগরের ঘটনায় অভিযুক্ত ফজর আলী গ্রেফতার

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার