Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে ,নিহত এক

BN DESK
10 October 2025, 03:14 PM পড়তে ১ মিনিট
কুমিল্লায় অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে ,নিহত এক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় উল্টো পথে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম সাইফুল ইসলাম (৪২)। তিনি কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকার বাসিন্দা এবং স্থানীয় ফিউরিয়াস মটো ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন। তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা সাইফুল ইসলামকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থানায় নিয়ে আসে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রাইভেটকারটি ঢাকামুখী ছিল। উল্টো পথে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদে প্রচুর পানি ও কচুরিপানা থাকায় উদ্ধার কাজ বিলম্বিত হয়।

নিহতের স্বজনরা জানান, জরুরি কাজে সাইফুল ইসলাম ঢাকায় যাচ্ছিলেন। তার সঙ্গে নগদ অর্থও ছিল, যা দুর্ঘটনার পর পাওয়া যায়নি বলে দাবি পরিবারের।

সাইফুল ইসলামের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে ,নিহত এক

B
BN DESK | 22 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার