Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

BN DESK
11 February 2024, 04:44 PM পড়তে ১ মিনিট
কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

মফস্বল ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে পণ্যবাহী কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মহানন্দ এলাকার গৌরিপুর-কচুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাউদকান্দির কালাঘোনা দক্ষিণ নগর গ্রামের প্রয়াত চিত্তরঞ্জন মন্ডলের ছেলে পিযুশ মণ্ডল (২৮), জাহানারা বেগম (৩৫), শফিউল্ল্যাহ (২৪), মনির (৩৫) ও ইসমাইল (৩৮)। 

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দাউদকান্দির গৌরিপুর-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় কচুয়াগামী কাভার্ডভ্যান এবং গৌরীপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংষর্ষ হয়। এতে পাঁচজন নিহত হয়েছেন। মরদেহগুলো দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ওসি আরও বলেন, এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

B
BN DESK | 11 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার