Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় অবৈধ এয়ারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

BN DESK
05 September 2026, 04:03 AM পড়তে ১ মিনিট
কুমিল্লায় অবৈধ এয়ারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

কুমিল্লার লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে অবৈধ এয়ারগান ও দেশীয় অস্ত্রসহ সালাউদ্দিন সুমন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (১২ এপ্রিল) গভীর রাতে উপজেলার বেলঘর দক্ষিণ ইউপির জালগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে লালমাই থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে জালগাঁও এলাকায় সুমনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘর থেকে একটি লাইসেন্সবিহীন এয়ারগান, ২৭টি বুলেট, পাঁচটি দেশীয় তৈরি অস্ত্র ও একটি ২২০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আমিনুর রহমান বলেন, লালমাই আর্মি ক্যাম্প, লালমাই থানা ও ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সুমন এসব অস্ত্র ব্যবহার করে লোকজনকে ভয়ভীতি দেখাতেন। 

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় অবৈধ এয়ারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

B
BN DESK | 13 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার