Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় আ.লীগের নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

BN DESK
05 September 2026, 04:33 AM পড়তে ১ মিনিট
কুমিল্লায় আ.লীগের নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক:   কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুমকে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের পাশে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।


শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাকে মারধর করা হয়।

অভিযোগ আছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২৯ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত মাহমুদুর রহমান মাসুম। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। 

এ বিষয়ে নিয়ে কথা বলতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

মাহমুদুর রহমান মাসুম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার প্রথম আহ্বায়ক। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় আ.লীগের নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

B
BN DESK | 07 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার