Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে তরুণের কারাদণ্ড

BN DESK
04 September 2026, 07:03 AM পড়তে ১ মিনিট
কুমিল্লায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে তরুণের কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে তারেক রহমান নামের বহিরাগত এক তরুণকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল ) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারদণ্ডের এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। অভিযুক্ত ওই তরুণকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন-১৯৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ২০০ টাকা জরিমানা এবং ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

বিকেলে পুলিশি সহযোগিতায় ওই অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়। পাশাপাশি সকলকে পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয় প্রশাসনের পক্ষ থেকে। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, আজ বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগত এক তরুণ পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার সময় পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়। নকলের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানান উপজেলা সহকারি কমিশনার।

স্থানীয় বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নকল সরবরাহের দায়ে আটক তরুণকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে তরুণের কারাদণ্ড

B
BN DESK | 17 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার