Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি করা ফাহিম গ্রেফতার

BN DESK
05 September 2026, 03:50 AM পড়তে ১ মিনিট
কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি করা ফাহিম গ্রেফতার

নিউজ ডেস্ক:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লা নগরীর পুলিশ লাইনস এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলি করার ঘটনায় ফাহিমকে কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফাহিম কুমিল্লা সদরের দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৩ আগস্ট নগরীর পুলিশ লাইনস এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালান ফাহিম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ফাহিমকে তার ফুফুর বাসা থেকে গ্রেফতার করা হয়।

ফাহিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় পাঁচটিসহ মোট ৯টি মামলা রয়েছে।

সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মহিনুল ইসলাম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি করা ফাহিম গ্রেফতার

B
BN DESK | 28 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার