Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলি করা দুই যুবক গ্রেফতার

BN DESK
05 September 2026, 04:11 AM পড়তে ১ মিনিট
কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলি করা দুই যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক:  কুমিল্লা সদর উপজেলার টিপরা বাজার এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলি করা দুই যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার মাছুম বিল্লাহর ছেলে সাইদুল বাশার অমিক (২৩) ও বুড়িচং উপজেলার ফরিজপুর গ্রামের মৃত সার্জেন্ট (অব.) মীর ইউনুসের ছেলে মীর সাজ্জাদ (২১)।

কুমিল্লা কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিপরা বাজার এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণসহ আন্দোলন দমনের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুটি অস্ত্র মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় ছাত্র-জনতার ওপর গুলি করা দুই যুবক গ্রেফতার

B
BN DESK | 30 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার