Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় টিসিবির ২ টন চাল-ডাল জব্দ

BN DESK
10 October 2025, 02:33 PM পড়তে ১ মিনিট
কুমিল্লায় টিসিবির ২ টন চাল-ডাল জব্দ

কুমিল্লার মনোহরগঞ্জে টিসিবির দেড় টন চাল ও আধা টন ডাল অবৈধভাবে বিক্রিকালে জব্দ করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার হাসনাবাদ বাজারের জুয়েল স্টোরের সামনে থেকে টিসিবির এসব পণ্য জব্দ করা হয়।

 

আজ শনিবার (৩০ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে হাসনাবাদ বাজারের জুয়েল স্টোরের মালিক মো. জুয়েল তার দোকানে টিসিবির চাল ও ডাল বিক্রি করছেন। খবর পেয়ে যৌথ বাহিনীর একটি দল ওই দোকানে গিয়ে অভিযান চালায়। এ সময় তার দোকান থেকে ১৫০০ কেজি চাল ও ৫০০ কেজি ডাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব পণ্য উদ্ধার করে হাসনাবাদ ইউনিয়ন পরিষদে রাখা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

অভিযুক্ত দোকানের মালিক মো. জুয়েল বলেন, বাইশগাঁও ইউপির টিসিবির ডিলার হুমায়ূনের কাছে আমি টাকা পাই। হুমায়ূন টাকা দিতে না পেরে টিসিবির চাল ও ডাল আমার দোকানে পাঠায়। এখানে আমার দোষ কি?

এ বিষয় অভিযুক্ত টিসিবির ডিলার হুমায়ুনের মোবাইলে একাধিকবার কল দিয়েও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, আটক পণ্যগুলো হাসনাবাদ ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম বলেন, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় টিসিবির ২ টন চাল-ডাল জব্দ

B
BN DESK | 30 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার