Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

BN DESK
10 October 2025, 07:02 PM পড়তে ১ মিনিট
কুমিল্লায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

নিউজ ডেস্ক:  কুমিল্লায় লাকসাম উপজেলায় কুমিল্লা-নোয়াখালী সড়কেট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। তারা সবাই মোটরসাইকেলের আরোহী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার কুমিল্লা-নোয়াখালী সড়কের ভৈষকোপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লাকসাম উপজেলার গোমতী এলাকার তাবারক উল্লাহ মালু (৪২) ও একই উপজেলার উত্তর কোন এলাকার বাসিন্দা মাসুদ (২৮)।

হাইওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে একটি মাহফিলে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের ভৈষকোপিয়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে নোয়াখালীগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। বাকি একজনকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে খানার ইনচার্জ মোবারক হোসেন ভূঁইয়া। 

তিনি জানান, গতকাল রাতে প্রচণ্ড কুয়াশা ছিল। ধারণা করা হচ্ছে, কুয়াশার মধ্যে মোটরসাইকেল ও ট্রাক দুটি যানবাহনই দ্রুত গতিতে ছিল। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলাকা: কুমিল্লা লাকসাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

B
BN DESK | 10 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার