Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

BN DESK
05 September 2026, 03:38 AM পড়তে ১ মিনিট
কুমিল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (৪ মে) সকাল ৮টা ৫ মিনিটের সময় পৌরসভার ২ নম্বর রেলগেট গোত্রশাল এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

জানা গেছে, ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। ওই ট্রেনের ছাদে ছিল কিশোর ছেলেটি। স্টেশনের ২ নম্বর রেলগেটে প্রবেশ করলে ছাদ থেকে পড়ে যায় ছেলেটি। এতে ঘটনাস্থলে মারা যায় সে।

 

নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার মো জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ওই কিশোরের পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি লাকসাম রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) জানানো হয়েছে।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

B
BN DESK | 04 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার