Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

BN DESK
04 September 2026, 06:48 AM পড়তে ১ মিনিট
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত নারীর (৫০) মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নাঙ্গলকোট বাজার রেল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস আসার সময় রেল গেইটে ব্যারিকেড দেওয়া হয়। ওই নারী ব্যারিকেডের নিচ দিয়ে পারাপার হতে চাইলে উপস্থিত লোকজন বাধা দেয়। ওই বৃদ্ধা বাধা উপেক্ষা করে পারাপার করতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট রেল স্টেশন মাষ্টার জামাল হোসেন বলেন, ‘সকালে সুবর্ণ ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারীর বাড়ি উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের নারায়ণ ভাতুয়া গ্রামে। দুর্ঘটনার পর পর পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে নিয়ে গেছে।’

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

B
BN DESK | 21 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার