Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু 

BN DESK
06 September 2026, 04:27 AM পড়তে ১ মিনিট
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু 

নিউজ ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলায় সদর রসুলপুর রেলস্টেশনের উত্তরে মাধবপুরের রেললাইন থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। তবে, এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শাহেদ নামের স্থানীয় এক যুবক বলেন, ‘‘তিন যুবকের মধ্যে এক জনের মুণ্ডুবিহীন লাশ পড়ে ছিল। অন্য দুই জনের শরীর দ্বিখণ্ডিত ছিল, তবে তারা বেঁচে ছিলেন; পানি চেয়ে কাতরাচ্ছিলেন। দৌড়ে পানি আনতে যাই, কিন্তু আসার আগেই তাদের মৃত্যু হয়।’’

সদর রসুলপুর রেলস্টেশনের স্টেশন ইনচার্জ প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, ‘‘ভোরে স্থানীয়রা চট্টগ্রামমুখী রেললাইনে তিন যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’’

তিনি আরো বলেন, ‘‘ঢাকা থেকে চট্টগ্রামগামী কোনো ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। তবে, কোন ট্রেন সেটা নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু 

B
BN DESK | 23 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার