Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

BN DESK
10 October 2025, 03:45 AM পড়তে ১ মিনিট
কুমিল্লায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ডোবার পানিতে পড়ে জিহাদ ও রায়হান নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে ) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ (৫) ওই এলাকার জলিল মিয়ার ছেলে এবং রায়হান (৩) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার রুবেল মিয়ার ছেলে। রায়হান তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

নিহতদের পরিবার জানায়, জিহাদ ও রায়হান একসঙ্গে বাড়ির উঠোনে খেলা করছিল। কিছুক্ষণ পর তাদেরকে উঠানে দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে মাটি কাটার ফলে সৃষ্ট ডোবা থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এ

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা ইসলাম বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 20 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার