Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় প্রাইভেটকারের চাপায় প্রাণ গেলো মা-মেয়ের

BN DESK
10 October 2025, 05:54 AM পড়তে ১ মিনিট
কুমিল্লায় প্রাইভেটকারের চাপায় প্রাণ গেলো মা-মেয়ের

কুমিল্লার চান্দিনায় দ্রুতগতির একটি প্রাইভেট কারের চাপায় এক মা ও তার দুই বছর বয়সি কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা তিন যাত্রী আহত হয়েছেন।

গতকাল শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যার আগে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তার দুই বছর বয়সি মেয়ে তাকিয়া ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মা-মেয়ে মহাসড়কসংলগ্ন পশ্চিমপাড়া এলাকায় বসবাস করতেন। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে তারা মহাসড়কের পাশে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান মাহিনুর ও তার মেয়ে তাকিয়া। দুর্ঘটনার পর প্রাইভেট কারটি খাদের পানিতে ডুবে যায়।

এ ঘটনায় গাড়ির তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী জানান, ‘আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় প্রাইভেটকারের চাপায় প্রাণ গেলো মা-মেয়ের

B
BN DESK | 17 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার