Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় বাড়ির পাশে বেগুন ক্ষেত থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার

BN DESK
08 October 2025, 05:33 PM পড়তে ১ মিনিট
কুমিল্লায় বাড়ির পাশে বেগুন ক্ষেত থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার আবিদপুর উত্তরপাড়া পাটোয়ারী বাড়ি এলাকায় ডাকাতি দেখে ফেলায় মো. রফিকুল ইসলাম নামে একজন শারীরিক প্রতিবন্ধীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। 

শনিবার (২ নভেম্বর) বুড়িচং এই ঘটনা ঘটে। 

নিহত রফিকুল ইসলাম একই এলাকার মো. হাবু মিয়ার ছেলে। সে একজন শারীরিক প্রতিবন্ধী ছিলো৷ 

স্থানীয় সূত্রে জানা যায়, আবিদপুর এলাকার বাসিন্দা ও নিহত রফিকুল ইসলামের চাচা মফিজ মিয়ার বাড়িতে রাতের আঁধারে এক দল ডাকাত ডাকাতির সময় রফিকুল ইসলাম ডাকাতদের দেখে ফেলেন। তখন তিনি ‘ডাকাত’ বলে চিৎকার দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। পরে, স্থানীয়রা তাৎক্ষণিকভাবে অনেক খোঁজাখুঁজি করেও রফিককে খুঁজে পাননি। পরে, সকালে বাড়ির পাশে বেগুন খেতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। 

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মৃত্যুর বিষয়ে তদন্ত করা হচ্ছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় বাড়ির পাশে বেগুন ক্ষেত থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার

B
BN DESK | 03 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার