Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

BN DESK
09 October 2025, 09:56 AM পড়তে ১ মিনিট
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে টিনের বেড়ায় ছাঁটাই করা গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেবি বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কামালকান্দি পাঁচকিত্তা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবি বেগম গ্রামের মুর্শিদ মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, বেবি বেগম ও তার স্বামী মুর্শিদ মিয়া বেশ কয়েক মাস ধরে ছেলেকে নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করছিলেন। ছেলেকে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে সেখানে প্রশিক্ষণ নিতে সহায়তা করছিলেন তারা। কয়েকদিন আগে বিশেষ কাজে এ দম্পতি নিজ গ্রামে ফেরেন।

ঘটনার দিন দুপুরে মুর্শিদ মিয়া গাছের ডাল ছাঁটাই করলে একটি ডাল পাশের বাড়ির টিনের বেড়ার ওপর গিয়ে পড়ে। সেটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন বেবি বেগম। গুরুতর অবস্থায় তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার