Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ও অফিস সহায়ককে বরখাস্ত

BN DESK
04 September 2026, 06:47 PM পড়তে ১ মিনিট
কুমিল্লায় ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ও অফিস সহায়ককে বরখাস্ত

নিউজ ডেস্ক:  কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ও অফিস সহায়ককে ঘুস নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

শুক্রবার (৯ মে) বিকেলে উপজেলা সহকারী (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এ তথ্য নিশ্চিত করেন।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহায়ক মো. মনিরুজ্জামান।

সূত্রে মতে, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ভূমি অফিসের এ দুই কর্মকর্তা দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের হয়রানি করে আসছেন। সাম্প্রতিক সময়ে তাদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার দৃষ্টিগোচর হলে ৭ মে দুই কর্মকর্তাকে সাময়িক দরখাস্ত করেন।

এ বিষয়ে জাকিয়া সরওয়ার লিমা বলেন, ঘুস নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজী মো. ইউসুফ ও মো. মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। তাদের সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করার ব্যবস্থা নেওয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ও অফিস সহায়ককে বরখাস্ত

B
BN DESK | 09 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার