Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় মাদরাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
05 September 2026, 06:01 AM পড়তে ১ মিনিট
কুমিল্লায় মাদরাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় অবস্থিত মারকাজুন নূর ইন্টারন্যাশনাল মাদরাসার টয়লেট থেকে তাওহীদ হোসেন (১২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাওহীদ ওই মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

বুধবার (৬ নভেম্বর) রাতে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত তাওহীদ হোসেন চৌদ্দগ্রাম উপজেলার রামরায় এলাকার খোরশেদ আলমের ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে মাদরাসাটির টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে একটি রশিতে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মাদরাসার পরিচালক নজির আহমেদ ফাহিম বলেন, ছেলেটি আত্মহত্যা করেছে। আমরা তাকে হত্যা করব কেন? তাকে মারলে মাদরাসার অন্যান্য ছাত্রদের তো দেখার কথা। পুলিশ তদন্ত করছে। তদন্তে সত্য বেরিয়ে আসবে।

ওসি মহিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদন্তের জন্য মাদরাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় মাদরাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 07 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার