Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় যুব মহিলা লীগ নেত্রী বিথি গ্রেপ্তার

BN DESK
05 September 2026, 04:19 AM পড়তে ১ মিনিট
কুমিল্লায় যুব মহিলা লীগ নেত্রী বিথি গ্রেপ্তার

কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য তানিয়া আক্তার বিথিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (৮মার্চ) বেলা আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তানিয়া আক্তার বিথি দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুর মাস্টারবাড়ির মোখলেছুর রহমানের মেয়ে। তিনি দেবিদ্বারের সাবেক এমপি আবুল কালাম আজাদের সমর্থক ছিলেন।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ মোট ৬টি মামলার আসামি তিনি। ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকার পতনের পর থেকে বিথি আত্মগোপনে ছিলেন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, তানিয়া আক্তার বিথিকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় মোট ৬টি মামলা রয়েছে।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় যুব মহিলা লীগ নেত্রী বিথি গ্রেপ্তার

B
BN DESK | 08 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার