Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর

BN DESK
05 September 2026, 04:25 AM পড়তে ১ মিনিট
কুমিল্লায় রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ডিগ্রি কলেজের আঙিনায় শহীদ মিনার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে এই ঘটনা ঘটে।  

কলেজ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে কলেজের শিক্ষকরা এবং পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কলেজ চত্বরের শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে সবাই ক্যাম্পাস ত্যাগ করে। হঠাৎ রাত আনুমানিক ২টার দিকে বিকট আওয়াজ হলে কলেজের নৈশ-প্রহরী শহিদ মিনারের কাছে গিয়ে দেখেন শহিদ মিনারের ৩টি স্তম্ভের মধ্যে ২টি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। 

গুনবতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ বলেন, শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আমরা চলে যাওয়ার পর গভীর রাতে দুর্বৃত্তরা এ কাজ করেছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বলতে পারছি না। 

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে সিসিটিভি ক্যামেরা না থাকায় কারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে স্থানীয় লোকজন এ কাজের সঙ্গে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর

B
BN DESK | 21 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার