Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় শিক্ষককে কুপিয়ে হত্যা

BN DESK
07 March 2024, 02:46 PM পড়তে ১ মিনিট
কুমিল্লায় শিক্ষককে কুপিয়ে হত্যা

মফস্বল ডেস্ক : কুমিল্লায় গোলাম রসূল ওরফে লিটন (৪৮) নামে এক শিক্ষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে সদর দক্ষিণ উপজেলার নলকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে সাফায়াত আলী (৩০) নামে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। সাফায়াত ওই গ্রামের শাহ আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নলকুড়ি গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে গোলাম রসূল লিটন স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করেন। সন্ধ্যায় কিছু শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছিলেন তিনি। এ সময় সাফায়াত ধারালো অস্ত্র নিয়ে লিটনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া জানান, আটক সাফায়ত মাদকাসক্ত বলে জেনেছি। তবে কী কারণে ওই শিক্ষককে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় শিক্ষককে কুপিয়ে হত্যা

B
BN DESK | 07 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার