Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় শিশুকে অপহরণের পর হত্যা, তিনজনের ফাঁসি

BN DESK
07 March 2024, 06:50 PM পড়তে ১ মিনিট
কুমিল্লায় শিশুকে অপহরণের পর হত্যা, তিনজনের ফাঁসি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে শিশু আব্দুর রহমানকে (৪) অপহরণ ও হত্যার দায়ে তিনজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে জেলা দায়রা জজ মরিয়ম-মুন-মুঞ্জুরী এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- মুরাদনগর উপজেলার বোড়ারচর গ্রামের বাতেন বেপারীর ছেলে ময়নাল হোসেন, একই গ্রামের আবু মুসার ছেলে নাজমুল হাসান, ছালামত খানের ছেলে শাহিন খান। এ মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি হলেন, রবিউল হাসান।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি রাতে মুরাদনগর উপজেলার গাংগাটিয়া গ্রামের নিজবাড়ি থেকে শিশু আব্দুর রহমানকে অপহরণ করেন তার ফুফা নাজমুল হাসান ও তার সহযোগীরা। পরে শিশুটির ওমান প্রবাসী বাবা ফারুক মিয়ার কাছে মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করা হয়।

এ ঘটনায় আব্দুর রহমানের বাবা অজ্ঞাতদের আসামি করে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান মুরাদনগর থানার তৎকালীন এসআই হামিদুল ইসলাম। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণের ৩৮ দিন পর ঘটনায় জড়িত আসামি গ্রেফতারসহ শ্বাসরোধে হত্যার পর মাটিতে পুঁতে রাখা শিশু আব্দুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশু আব্দুর রহমানের মা শাহিনুর বেগম বলেন, ছেলেকে আর ফিরে পাবো না। কিন্তু আদালতের এ রায়ে আমার ছেলের আত্মা শান্তি পাবে। আমরা চাই আদালতের এ রায় যেন দ্রুত কার্যকর করা হয়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় শিশুকে অপহরণের পর হত্যা, তিনজনের ফাঁসি

B
BN DESK | 07 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার