Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেফতার

BN DESK
05 September 2026, 04:16 AM পড়তে ১ মিনিট
কুমিল্লায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেফতার
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাজিনদার সিং (৫০) নামে ভারতীয় এক নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
 
গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার ইলিয়টগঞ্জ (উত্তর) ইউনিয়নের রায়পুর সিংগুলা গ্রাম থেকেতাকে গ্রেফতার করা হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের চেষ্টা করলে তাজিনদার সিংকে পিটুনি দিয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশের হাতে তুলে দেয়। প্রথমে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারপর থানায় নেওয়া হয়।

সূত্র জানিয়েছে, তাজিনদার দীর্ঘ দিন যাবত দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর এলাকায় এগ্রো এমবুস লিমিটেডের একটি কারখানায় প্রকৌশলী হিসেবে চাকরি করছেন। তাজিনদারের বাড়ি ভারতের পাঞ্জাবের লুধিয়ানা শহরের বাসিপাঠানা গ্রামে। তার বাবার নাম পাল সিং।
এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেফতার

B
BN DESK | 21 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার