Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় শোয়ার ঘরে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্ত্রীসহ ছেলে আটক

BN DESK
01 September 2026, 06:21 PM পড়তে ১ মিনিট
কুমিল্লায় শোয়ার ঘরে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্ত্রীসহ ছেলে আটক

কুমিল্লা নগরীতে শোয়ার ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলেকে স্ত্রীসহ আটক করা হয়েছে।

আজ রোববার (৩১ আগস্ট) বিকেলে কুমিল্লা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নিজবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রামনগর এলাকার আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও তার মেয়ে শিল্পী আক্তার (৪০)। শিল্পী স্বামী পরিত্যাক্তা ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত লুৎফা বেগমের ছেলে শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করা হয়।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রামনগর এলাকায় আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম ও তার মেয়ে শিল্পী আক্তারের সাথে ছেলে শাহীনের স্ত্রী লাকি আক্তারের পারিবারিক কলহ চলে আসছিল। গতকাল শনিবার (৩০ আগস্ট ) বিকেলেও তাদের মধ্যে ঝগড়া হয়। রোববার দুপুরে হঠাৎ করে দুজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছেলে শাহীন ও তার স্ত্রী লাকী আক্তারকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং শাহিন ও লাকিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে দুজনের মৃত্যু ঠিক কখন হয়েছে, কীভাবে হয়েছে সেটি জানা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। 

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় শোয়ার ঘরে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্ত্রীসহ ছেলে আটক

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার