কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দশজন সন্ত্রাসী ও কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার (২৬ জানুয়ারি) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা সদর আর্মি ক্যাম্প থেকে বিষয়টি নিশ্চিত করা হয় ।
আদর্শ সদর আর্মি ক্যাম্প ২৪ ও ২৫ জানুয়ারি ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। এক সপ্তাহের মধ্যে জেলা সদর আর্মি ক্যাম্প পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে।
অভিযানে মোট ১০জন অস্ত্রধারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলেন মো. নাইমুল ইসলাম নাঈম (৩৬) গ্রাম: ঝাউতলা, আবির হামিদ মাহি (২১) গ্রাম: কালিয়া জুড়ি, মো: সাজিদুল ইসলাম (২১) গ্রাম: ছোটরা ঈদগা, মোহাম্মদ আলী (২৪) গ্রাম: ছোটরা, মো: সাব্বির হোসেন (২১) গ্রাম: ছোটরা, মো: জাবেদুর রহমান(২৯) গ্রাম: ঝাউতলা, অভিজিৎ রায় সরকার(৩০) গ্রাম: ধর্ম সাগর, মো: আবুল খায়ের(৩৯) গ্রাম: সাধকপুর, বুড়িচং, মো: অপু (৪২) পিতা: মো: ইসমাইল হোসেন গ্রাম: ধর্ম সাগর ও মো: রাকিব(২১) গ্রাম: কালিয়াজুড়ি।
অভিযানে ৯ মি. মি. পিস্তল একটি, এক রাউন্ড পিস্তল বুলেট, রিভালবার একটি, শর্ট গান তিনটি, পাঁচ ফুট রাম দা একটি, বিদেশি তলোয়ার একটি, রামদা একটি, চাকু একটি,শর্ট গানের বুলেট নয় রাউন্ড, তিনটি রিভলবার বুলেট উদ্ধার করা হয়।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, আমরা দশজন আসামিকে পেয়েছি। আসামিদের আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।