Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় ৯ বছরের শিশু ৬ মাসে কোরানে হাফেজ 

BN DESK
04 September 2026, 07:37 AM পড়তে ১ মিনিট
কুমিল্লায় ৯ বছরের শিশু ৬ মাসে কোরানে হাফেজ 

নিউজ ডেস্ক:  কুমিল্লার দেবীদ্বারে ৬ মাসে হাফেজ হয়েছে মো. হোসাইন আহমেদ (৯) নামে এক শিশু। এ নিয়ে পরিবারে আনন্দ বিরাজ করছে।

হোসাইন আহমেদ উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বড়কান্দা দারুল কুরআন নুরানি হাফিজিয়া মাদরাসার ছাত্র। সে উপজেলার বড়কান্দা গ্রামের রাজমিস্ত্রির ঠিকাদার মো. মামুন মিয়ার ছেলে।

এ বিষয়ে হোসাইন আহমেদের শিক্ষক হাফেজ মো. রিফাত হোসেন বলেন, হোসাইন আহমেদ খুব মেধাবী। সে আমাদের মাদরাসায় ভর্তি হয়েছে মাত্র এক বছর হলো। এরমধ্যে কায়দা, আমপারা ও নাজেরা শেষ করে ৬ মাসে কুরআনের হিফজ সম্পন্ন করেছে। অল্প সময়ের মধ্যে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছে সে।

মাদরাসা পরিচালক মাওলানা আব্দুল জব্বার বলেন, এক বছর আগেও হোসাইন বড়কান্দা আইডিয়াল স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। পরে তার বাবার স্বপ্ন ও ইচ্ছা পূরণে তাকে আমাদের মাদরাসায় ভর্তি করিয়ে দেন।

হোসাইন আহমেদের বাবা মো. মামুন মিয়া বলেন, ছেলেকে হাফেজ বানানোর স্বপ্ন অনেক দিন ধরে লালন করছি। পরে বিষয়টি মাওলানা আব্দুল জব্বারের সঙ্গে শেয়ার করলে তিনি বড়কান্দা দারুল কুরআন নুরানি হাফিজিয়া মাদরাসায় ভর্তি করিয়ে দিতে বলেন। মাত্র ৬ মাসে আমার ছেলে হাফেজ হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় ৯ বছরের শিশু ৬ মাসে কোরানে হাফেজ 

B
BN DESK | 07 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার