Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লা নগরীতে তিন দিন ধরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩০

BN DESK
04 September 2026, 11:52 PM পড়তে ১ মিনিট

কুমিল্লা নগরীতে তিন দিন ধরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ২ জন। ভাঙচুর করা হয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান।

নগরীর দক্ষিণ চর্থা এলাকায় বৃহস্পতিবার থেকে শনিবার বিকাল পর্যন্ত টানা সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় রবিবারও ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে এই ঘটনার কয়েকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এক মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, তরুণরা মাথায় হেলমেট পরে প্রতিপক্ষকে ঢিল ছুড়ে মারছে। কারো হাতে বড় ছোরা, একজনকে গুলি করতে দেখা যায়। ঢিল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় পড়ে গ্লাস ভাঙার শব্দ হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ চর্থার থিরাপুকুর পাড় ও জিনাপুকুর পাড় পাশাপাশি এলাকা। দুই এলাকার তরুণদের দুইটি পক্ষ কথা কাটকাটি থেকে বিবাদে জড়িয়ে পড়ে। তাদের বিবাদে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হওয়ায় সংঘর্ষে এলাকাবাসীও জড়িয়ে পড়েন। পরবর্তীতে তারা জিনাপুকুর পাড়ের নয়ন গ্রুপ ও থিরাপুকুর পাড়ের স্বপন গ্রুপের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। দফায় দফায় হামলা, পাল্টা ধাওয়া ও গুলির ঘটনায় দুই পুকুর পাড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পক্ষ থানায় অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লা নগরীতে তিন দিন ধরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩০

B
BN DESK | 26 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার