Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লা বোর্ডে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৪২৫

BN DESK
04 September 2026, 11:51 PM পড়তে ১ মিনিট

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় প্রথম দিনের বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষায় ১৪২৫ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেও পরীক্ষায় অংশ নেয়নি।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কুমিল্লা বোর্ডের অধীন ছয় জেলায় প্রথম দিনের বাংলা প্রথম পত্রের মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৭ হাজার ৪৮১ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ১৬ হাজার ৫৬ জন। ১৪২৫ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল। অনুপস্থিতির শতকরা হার ১.২১ শতাংশ। 

কুমিল্লা শিক্ষাবোর্ডের কুমিল্লা জেলায় ৫৫৫ ব্রাহ্মণবাড়িয়া জেলায়  ১৭৭, চাঁদপুর জেলায় ২০৭, ফেনী জেলায় ৯৮, নোয়াখালী জেলায় ২৭৭ ও লক্ষ্মীপুর জেলায় ১১১ জন পরীক্ষার্থীসহ সর্বমোট ১৪২৫ জন প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেনি। 

উল্লেখ্য, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ছয় জেলায় ২৭৭টি পরীক্ষা কেন্দ্রে ১৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ও অনিয়মিত এক লাখ ৪৭ হাজার ১২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ফরম পূরণ করে।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লা বোর্ডে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৪২৫

B
BN DESK | 22 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার