Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় বাজি জব্দ

BN DESK
05 September 2026, 04:20 AM পড়তে ১ মিনিট
কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় বাজি জব্দ

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক সর্বমোট ১ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকামূল্যের অবৈধ ভারতীয় কিং কোবরা বাজি আটক করা হয়েছে।

আজ বুধবার (১২ মার্চ) ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোষ্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মিয়া বাজার (ফুড প্যালেস) নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ৫,৯৭,৮০০ পিস কিং কোবরা বাজি আটক করা হয়। যার সর্বমোট মূল্য এক কোটি ঊনিশ লক্ষ ছাপান্ন হাজার টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় বাজি জব্দ

B
BN DESK | 12 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার