Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লা সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১৩ জনকে পুশ ইন

BN DESK
05 September 2026, 03:16 AM পড়তে ১ মিনিট
কুমিল্লা সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১৩ জনকে পুশ ইন

কুমিল্লা সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১৩ বাংলাদেশিকে অবৈধভাবে ভারত থেকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

আজ বৃহস্পতিবার (২২ মে) কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জনান, ভোর ৪টার দিকে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকার দিয়ে অবৈধভাবে বিএসএফ নারী-শিশুসহ ১৩ জন বাংলাদেশিকে পুশ-ইন করে।

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬০ বিজিবি টহলদল তাদের আটক করে। এদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ৩ জন এবং ৭জন শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিএসএফ তাদের বাংলাদেশে পুশ-ইন করেছে। আটক বাংলাদেশি নাগরিকদের বিজিবি’র হেফাজতে রাখা হয়েছে।  যাচাই-বাছাই শেষে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হবে বলে বিজিবির এই কর্মকর্তা জানিয়েছেন।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লা সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১৩ জনকে পুশ ইন

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার