Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লা সীমান্তে ২৭৪টি অবৈধ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার

BN DESK
04 October 2025, 11:28 AM পড়তে ১ মিনিট
কুমিল্লা সীমান্তে ২৭৪টি অবৈধ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার

কুমিল্লা সীমান্তের চৌদ্দগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ইজিবাইকসহ ২৭৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।যার আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ ৫৯ হাজার ২৭৪ টাকা।

গত সোমবার রাতে শিবের বাজার বিওপির অধীনে একটি বিশেষ টহলদল উপজেলার সোনাপুর এলাকা থেকে এসব মালামাল জব্দ করে।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত সোনাপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় একটি ইজিবাইকসহ ২৭৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত মোবাইলের মধ্যে ১৮১টি নতুন ও ৯৩টি পুরাতন রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ ৫৯ হাজার ২৭৪ টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত মোবাইল ফোনসমূহ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সদস্যদের অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লা সীমান্তে ২৭৪টি অবৈধ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার

B
BN DESK | 04 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার