Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় যৌথ অভিযানে প্রায় ২ কোটি টাকার চায়না জাল জব্দ

BN DESK
05 September 2026, 09:42 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় যৌথ অভিযানে প্রায় ২ কোটি টাকার চায়না জাল জব্দ

কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ অভিযান পরিচালানা করে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল এবং বেহুন্দী জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ১ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার টাকা।

আজ বুধবার (৯ জুলাই) বেলা ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী নেতৃত্ব মানিকের চর এবং বাংলা বাজার খারিজাথাক এলাকায় গত ৭ জুলাই থেকে ৮ জুলাই সকাল ১১টা পর্যন্ত দফায় দফায় যৌথ অভিযান পরিচালনা করে ৮ হাজার ৫০০ কেজি অবৈধ চায়না দুয়ারি জাল, ৩ হাজার ৫০০ কেজি বেহুন্দী জাল, ১৫টি বড় সাইজের ড্রাম এবং ৪ হাজার কেজি জাল তৈরীর যন্ত্রাংশ জব্দ করা হয়। এসব জব্দ মালামালের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৮৪ লাখ ৪৫ হাজার টাকা।

জব্দ মালামাল উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ধ্বংস করা হয়।

এ সময় অবৈধ মৎস্য আহরণ ও জালের অপব্যবহারের অপরাধে তিনজনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

কুষ্টিয়ায় যৌথ অভিযানে প্রায় ২ কোটি টাকার চায়না জাল জব্দ

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার