Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িগ্রামের সকল ভোটকেন্দ্র ধূমপানমুক্ত ঘোষণা

BN DESK
10 February 2026, 08:36 PM পড়তে ১ মিনিট

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুড়িগ্রাম জেলার সকল ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সারাদেশের সাথে একযোগে কুড়িগ্রাম জেলাতেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে গত ৫ফেব্রুয়ারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনের আওতাধীন সকল ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভোটকেন্দ্রে উপস্থিত সকলের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ভেতর ও আশপাশের নির্ধারিত এলাকায় কোনো ধরণের ধূমপান করা যাবে না। স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করা এবং একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রির্টানিং র্কমর্কতা অন্নপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধূমপানমুক্ত এলাকা সংক্রান্ত নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: কুড়িগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

কুড়িগ্রামের সকল ভোটকেন্দ্র ধূমপানমুক্ত ঘোষণা

B
BN DESK | 10 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার