Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুয়েতের তেল শোধনাগারে ইরানের হামলা

BN DESK
03 April 2026, 09:24 PM পড়তে ১ মিনিট

কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মিনা আল-আহমাদি শোধনাগারে সরাসরি আঘাত হেনেছে ইরানের ড্রোন। এতে একাধিক ইউনিটে আগুন লেগে গেছে।

 

শুক্রবার (৩ এপ্রিল) সকালে এই ড্রোন হামলা চালায় ইরান। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে মিনা আল-আহমাদি পরিশোধনাগারে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে সেখানকার একাধিক ইউনিটে আগুন ধরে যায়। উদ্ধারকারীরা সেখানকার আগুন নেভানোর কাজ করছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বিমানটি ইরানের মধ্যাঞ্চলের উড়ার সময় টার্গেট করা হয় বলে জানিয়েছে তারা। 

আজ ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানায়।

এতে বলা হয়, যুদ্ধবিমানটি ‘সম্পূর্ণ ধ্বংস ও বিধ্বস্ত’ হয়েছে। বিমানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পাইলটের ব্যাপারে কোনো তথ্যই জানা যায়নি।

এদিকে ইরানের অপর বার্তাসংস্থা মেহের জানায়, মার্কিন যুদ্ধবিমানটিতে পাইলট বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। কারণ বিমানটিতে এতটাই দ্রুত বিধ্বস্ত হয়েছে যে তিনি আর বের হতে পারেননি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

কুয়েতের তেল শোধনাগারে ইরানের হামলা

B
BN DESK | 03 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার