Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুয়েতে ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

BN DESK
10 April 2026, 07:47 PM পড়তে ১ মিনিট

কুয়েতের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে উপসাগরীয় অঞ্চলে এটিই প্রথম হামলার ঘটনা।

কুয়েতের ন্যাশনাল গার্ড এক বিবৃতিতে জানায়, হামলায় তাদের একটি স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। এতে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কেউ হতাহত হননি।’

এর আগে দেশটির সেনাবাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘বর্তমানে শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত’ করছে। এসব ড্রোন কুয়েতের আকাশসীমা ভেদ করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় দেশগুলোতে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা ইরানের পক্ষ থেকে চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

কুয়েতে ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

B
BN DESK | 10 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার