Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুয়েতে বাসে ডাকাতির অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার

BN DESK
03 May 2026, 07:49 AM পড়তে ১ মিনিট

কুয়েতে বাসে ডাকাতির অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতথ্য জানিয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তার তিনজন একটি গ্যাংয়ের সদস্য।

ফারওয়ানিয়া শহরে বাসের যাত্রীদের লক্ষ্য করে বিভিন্ন স্থানে তারা ডাকাতি করতো। 

আরব টাইমস আরও জানিয়েছে, একটি পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজ করা টিকিট ইন্সপেক্টর বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, বাসে ডাকাতি বেড়ে গেছে। অভিযোগের পর অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে জেলেব আল-শুইয়ুক পুলিশের সদস্যরা।

গ্রেপ্তারের আগে ওই তিনজনের ওপর নজরদারি চালায় নিরাপত্তা বাহিনী। যথাযথ প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩৩৩ দিনার (কুয়েতের মুদ্রা) জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, জব্দকৃত এসব অর্থ ডাকাতি থেকে পাওয়া। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

কুয়েতে বাসে ডাকাতির অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার

B
BN DESK | 03 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার