Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুয়েতে বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্লান্টে ইরানের হামলা 

BN DESK
30 March 2026, 06:31 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তাপ এবার সরাসরি আঘাত হানল গুরুত্বপূর্ণ জ্বালানি ও পানির অবকাঠামোয়। কুয়েতে বিদ্যুৎ ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্লান্টে হামলায় একজন নিহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনাটি। এতে শুধু নিরাপত্তা নয়, পুরো অঞ্চলের পানি ও জ্বালানি সরবরাহ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, কুয়েতে একটি বিদ্যুৎ ও সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্লান্টে ইরানের হামলায় একজন ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন এবং স্থাপনাটির একটি ভবনে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (৩০ মার্চ) কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘কুয়েত রাষ্ট্রের বিরুদ্ধে ইরানি আগ্রাসনের অংশ হিসেবে একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্লান্টের সার্ভিস ভবনে হামলা চালানো হয়। এতে একজন ভারতীয় শ্রমিক নিহত হন এবং ভবনটির উল্লেখযোগ্য ক্ষতি হয়।’

হামলার পরপরই পরিস্থিতি সামাল দিতে এবং স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে প্রযুক্তিগত ও জরুরি সেবা প্রদানকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ ঘটনায় ইরানের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম কুয়েতের মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামলায় প্লান্টটির বড় ধরনের ক্ষতি হয়েছে।

কুয়েত সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক মালিক ট্রেইনা জানান, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ শুরুর পর এক মাসের বেশি সময় ধরে কুয়েত বারবার হামলার শিকার হচ্ছে। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতের আকাশসীমায় ১৪টি ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে কয়েকটি ড্রোন একটি সামরিক শিবিরকে লক্ষ্য করে হামলা চালায়। সেখানে ১০ জন সেনা সদস্য আহত হন।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

কুয়েতে বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্লান্টে ইরানের হামলা 

B
BN DESK | 30 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার