Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় ১৫ সেনা আহত

BN DESK
07 April 2026, 09:33 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (৬ এপ্রিল) রাতে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে ইরানের একটি ড্রোন হামলায় ১৫ মার্কিন সেনা সদস্য আহত হয়েছে। সিবিএস নিউজ দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আহতদের বেশিরভাগই পরে আবার দায়িত্বে ফিরে গেছে।

ইরাক সীমান্ত থেকে প্রায় ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দূরে অবস্থিত এই বিমানঘাঁটি এ অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর যৌথ সামরিক হামলা শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা বেড়ে গেছে। এতে দেড় সহস্রাধিক মানুষ নিহত হয়েছে, যার মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও আছেন।

এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইসরাইল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। এছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও তারা সীমাবদ্ধতা আরোপ করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় ১৫ সেনা আহত

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার