Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দেওয়া হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

BN DESK
04 April 2026, 12:58 AM পড়তে ১ মিনিট

চাষাবাদের কথা মাথায় রেখে কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, আমাদের চাষিরা যাতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদুৎ পায় সে ব্যাপারে সরকার তৎপর আছে।

আজ শুক্রবার দুপুরে ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ সব কথা বলেন প্রতিমন্ত্রী ফরহাদ।

তিনি বলেন, “বর্তমানে যে বৈশ্বিক অবস্থা, তার ওপর যুদ্ধ চলছে। এখন পৃথিবীর সব দেশেই সংকট চলছে। সব দেশে তেলের দর বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত আমাদের-সরকার তেলের দাম বৃদ্ধি করেনি।

“সরকার তেল সরবরাহের চেষ্টা করে যাচ্ছে, তবে সকলকে মনে রাখতে হবে সময়টা গরম, এর মধ্যেই অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে সংকট সৃষ্টি করতে চায়। এ বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।

জ্বালানি তেলের বিষয়টি নিয়মিত কঠোরভাবে নজরদারি করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দেওয়া হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

B
BN DESK | 04 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার