Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কৃষ্ণাকে অপেক্ষায় রেখে ভুটান গেলেন সানজিদা-মারিয়ারা

BN DESK
02 September 2026, 09:12 AM পড়তে ১ মিনিট
কৃষ্ণাকে অপেক্ষায় রেখে ভুটান গেলেন সানজিদা-মারিয়ারা

স্পোর্টস ডেস্ক : ভুটানের ন্যাশনাল উইমেন্স লিগে অংশ নিতে আরও পাঁচ বাংলাদেশি নারী ফুটবলার  আজ রোববার সকালে ঢাকায় থেকে রওনা দিয়েছেন। এর আগে ৬ এপ্রিল চার ফুটবলার পাড়ি জমিয়েছিলেন পারো এফসি’র হয়ে খেলতে।  

আজ সকালে যারা ভুটানের রাজধানী থিম্পুতে গেছেন, তারা হলেন-মাসুরা পারভিন, রুপনা চাকমা, সানজিদা আখতার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। এদের মধ্যে মাসুরা ও রুপনা খেলবেন থিম্পু সিটি এফসি’র হয়ে; অন্যদিকে সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার খেলবেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে।  এই দলেই সুযোগ পেয়েছেন ফরোয়ার্ড কৃষ্ণা রানি সরকারও। তবে তার ওয়ার্ক পারমিট না হওয়ায় আপাতত যাওয়া হয়নি।  

এর আগে সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতু পর্ণা চাকমা গিয়েছিলেন পারো এফসি’র হয়ে খেলতে। জাতীয় দলের কোচ পিটার বাটলার ছুটি শেষে ফিরে ৭ এপ্রিল থেকে ক্যাম্প শুরু করলেও ১৮ সিনিয়র ফুটবলারের মধ্যে কেউই এখনও ফেডারেশনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেননি। ভুটানের নারী লিগ শুরু হবে ২৫ এপ্রিল, চলবে চার মাস ধরে। বাংলাদেশি ফুটবলারদের অংশগ্রহণে এবার ভুটানের লিগে আলাদা মাত্রা যোগ হতে যাচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

কৃষ্ণাকে অপেক্ষায় রেখে ভুটান গেলেন সানজিদা-মারিয়ারা

B
BN DESK | 13 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার