Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানের প্রেসিডেন্ট

BN DESK
03 September 2026, 03:38 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী শক্তি প্রয়োগের মার্কিন হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ‘কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না। শিয়া মতাদর্শের অনুসারীদের জোর করে বশীভূত করা সম্ভব নয়।’ 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান জানান, তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে সামরিক হুমকি প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিকে ঘিরে তাদের নতুন নিরাপত্তা পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে এই অঞ্চল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে অস্ত্র ও রসদ সরবরাহ বন্ধ করা।

বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা চলছে, সেখানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা এখন অন্যতম বড় বিরোধের বিষয়ে পরিণত হয়েছে।

সূত্র: আল জাজিরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানের প্রেসিডেন্ট

B
BN DESK | 06 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার