Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কেনিয়ায় ভারি বর্ষণ ও বন্যায় নিহত ৬৬

BN DESK
02 September 2026, 06:56 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় ভারি বর্ষণ ও বন্যায় মারা গেছে কমপক্ষে ৬৬ জন। গত সপ্তাহে ভারি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দেয় দেশটিতে। নদীর তীর ভেঙে ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানির লাইন।

কেনিয়া রেড ক্রস জানায়, নাইরোবিতে পানি বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে মাতাতু নামে পরিচিত একটি মিনিবাস আটকে যাওয়ার পর ১১ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া বন্যাকবলিত একটি বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। নাইরোবিতে সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবারের বৃষ্টিপাতের পর ডুবে গেছে অনেক স্কুল ।

দেশের বিভিন্ন অংশে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যার ঝুঁকি বাড়িয়েছে। কর্তৃপক্ষ নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে ২ হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

কেনিয়ায় ভারি বর্ষণ ও বন্যায় নিহত ৬৬

B
BN DESK | 16 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার