Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কেন্দুয়ায় ধান শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত আ.লীগ নেতার মৃত্যু

BN DESK
16 May 2026, 10:19 PM পড়তে ১ মিনিট

নেত্রকোনার কেন্দুয়ায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিমের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

নিহত আব্দুর রহিম (৮০) কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ মে) বলাইশিমুল গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। গুরুতর আহত আব্দুর রহিমকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ধান শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আহতদের মধ্যে আব্দুর রহিম ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

কেন্দুয়ায় ধান শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত আ.লীগ নেতার মৃত্যু

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার