Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কেন অভিনয় ছাড়তে চান তানিয়া বৃষ্টি

BN DESK
10 October 2025, 10:19 PM পড়তে ১ মিনিট
কেন অভিনয় ছাড়তে চান তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্কঃ ছোটপর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। টেলিভিশন নাটক কিংবা ইউটিউবে প্রায় প্রতিদিনই কোনো না কোনো নাটকে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। সাবলীল অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতিতে ছোটপর্দায় নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। এবার জানালেন অভিনয় থেকে সরে যাওয়ার পরিকল্পনার কথা। বললেন, বিয়ের পর আর অভিনয় নয়, সংসার আর নিজের জীবনকে প্রাধান্য দিয়ে থিতু হতে চান দেশের বাইরে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তানিয়া বৃষ্টি বলেন, ‘বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার আর ক্যারিয়ার-এই দুটি একসঙ্গে ঠিকমতো টানা যায় না। আগামী পাঁচ বছর আমি অভিনয়ে যতটুকু সময় দিতে পারি, দিতে চাই। এরপর সংসার জীবন বেছে নেব। দেশের বাইরে সেটল হতে চাই।’ তানিয়া বৃষ্টির এই ঘোষণার পর আবারও আলোচনায় এসেছে তাঁর ব্যক্তিগত জীবন। ২০১৭ সালে তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন। সেই সংসার টেকেনি। পরে গুঞ্জন ওঠে সহশিল্পী আরশ খানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে। যদিও তানিয়া এসব গুজব বলে উড়িয়ে দেন। তিনি বলেন, ‘আমি যাদের সঙ্গে কাজ করি, তারা সবাই আমার খুব কাছের। সেটের বাইরেও আমাদের বন্ধুত্ব থাকে, আড্ডা হয়। এ থেকেই অনেক সময় ভুল বোঝাবুঝি বা গুজব তৈরি হয়।’

মোশাররফ করিমের সঙ্গে কাজ করে শেখার অভিজ্ঞতা তুলে ধরে তানিয়া বলেন, ‘তাঁর সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। শুধু ক্যামেরার সামনেই নয়, ক্যামেরার বাইরেও তিনি দারুণ একজন গাইড।’

সহশিল্পী নিলয় আলমগীরকে নিয়ে বলেন, ‘নিলয় আমার ভাই-ব্রাদার টাইপের মানুষ। আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই, যেটি নিয়ে অন্যভাবে ভাবার সুযোগ আছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

কেন অভিনয় ছাড়তে চান তানিয়া বৃষ্টি

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার