Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কেন আজও মানুষ ইলুমিনাতিতে বিশ্বাস করে?

BN DESK
10 October 2025, 01:15 PM পড়তে ১ মিনিট
কেন আজও মানুষ ইলুমিনাতিতে বিশ্বাস করে?

আজ থেকে ২৪৮ বছর আগে ‘ইলুমিনাতি’ নামে একটি গোপন আর বাস্তব সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল।ইলুমিনাতি বিশ্বে আধিপত্য বিস্তার করে আছে, এই ধারণাটি মানুষের মন থেকে সম্পূর্ণরূপে উধাও হয়ে যায়নি বরং এটি পপুলার কালচারের মধ্যে ছড়িয়ে পড়েছে।

১৯৬৩ সালে, "প্রিন্সিপিয়া ডিসকর্ডিয়া" শিরোনামে নামে একটি বই প্রকাশ পায়, যেখানে ধর্মের বিপরীতে "ডিসকর্ডিয়ানিজম" নামে একটি বিকল্প বিশ্বাস ব্যবস্থার প্রচার করা হয়।

এই ব্যবস্থার ইশতেহারে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে নৈরাজ্যবাদ এবং নাগরিক অবাধ্যতা ছড়ানোর কথা বলা হয়েছে।

ডিসকর্ডিয়ানিজমের অনুসারীর মধ্যে লেখক রবার্ট অ্যান্টন উইলসনও ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ডের পিছনে ইলুমিনাতির ভূমিকা ছিল বলে দাবি করে ডিসকর্ডিয়ানিজমের কিছু অনুসারী। এ নিয়ে তারা বিভিন্ন জার্নালে জাল চিঠিও পাঠায়।

উইলসন পরে রবার্ট শিয়াকে নিয়ে একটি বই প্রকাশ করেন, যার নাম 'দ্য ইলুমিনাতি ট্রায়োলজি', যেটি ভীষণ জনপ্রিয় হয় এবং এর সর্বাধিক কপি বিক্রি হয়। বইটি ষড়যন্ত্র তত্ত্ব বিষয়ক সাহিত্যচর্চা ও চলচ্চিত্রের নতুন ধারার জন্ম দিয়েছে।

যেমন ড্যান ব্রাউনের উপন্যাস "এঞ্জেলস অ্যান্ড ডেমনস" যা নিয়ে পরে চলচ্চিত্র নির্মিত হয়েছে। এটি ওই কথাসাহিত্যের নতুন ধারায় অনুপ্রাণিত সৃষ্টি।

ইলুমিনাতি স্যাটানিজম বা শয়তানবাদ এবং অন্যান্য আদর্শের সাথেও যুক্ত ছিল যার ফলে সংগঠনটি ১৮ শতকের মূল ব্যাভারিয়ান গোষ্ঠীদের থেকে অনেক দূরে সরে গিয়েছিল।

সূত্র: বিবিসি নিউজ বাংলা

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

কেন আজও মানুষ ইলুমিনাতিতে বিশ্বাস করে?

B
BN DESK | 10 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার