Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কেরাণীগঞ্জে ব্যাংকের টাকা চুরির সাথে জড়িত তিনজনকে আটক

BN DESK
02 September 2026, 09:11 AM পড়তে ১ মিনিট
কেরাণীগঞ্জে ব্যাংকের টাকা চুরির সাথে জড়িত তিনজনকে আটক

নিউজ ডেস্ক:  কেরাণীগঞ্জে আইএফআইসি ব্যাংকের একটি উপশাখার ভোল্ট ভেঙে ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের বাসা থেকে চুরি যাওয়া ১৫ লাখ ২০ হাজার টাকা উদ্ধার হয়। 


বুধবার (১১ জুন) দুপুরে কেরাণীগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুল হক ডাবলু প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গত সোমবার (৯ জুন) রাতে কেরাণীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের বোডিং মোড়ে ইস্পাহানি স্কুল এন্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলার আইএফআইসি ব্যাংকের রুহিতপুর উপশাখায় চুরি হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- ব্যাংকের সিকিউরিটি গার্ড মো. সিয়াম (২১), আলআমিন (৩০) ও ইমরান শেখ (২৬)। 

পুলিশ জানায়, চুরির ঘটনার মূল পরিকল্পনাকারী ব্যাংকের দারোয়ান ও তার দুই সহযোগীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। তারা পুলিশকে জানায়, চুরির পরিকল্পনা করে তারা বিভিন্ন সময় ব্যাংকের ভেতরে ও বাইরে পর্যবেক্ষণ করে। ঘটনার সময় ব্যাংকের পেছনের ওয়াশরুমের ভেন্টিলেটর ভেঙে তারা ব্যাংকে প্রবেশ করে। এরপর ব্যাংকের লকার ভেঙে ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি করে। 

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করে এবং চুরি হওয়া অর্থ উদ্ধার করে। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন জানানো হবে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: ঢাকা কেরাণীগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কেরাণীগঞ্জে ব্যাংকের টাকা চুরির সাথে জড়িত তিনজনকে আটক

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার